ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের বেশি সময় ধরে মেসেঞ্জারে ধরে রাখতে গেম যুক্ত করেছে ফেসবুক। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা মেস...
গেমটি খেলতে ফেসবুক মেসেঞ্জারের ইমোজির ভেতর থেবে বাস্কেটবল ইমোজি খুঁজে বের করতে হবে। যাঁর সঙ্গে প্রতিযোগিতা করতে চান, তাঁকে এ ইমোজি চ্যাটে পাঠাতে হবে। এটি সাধারণ সোয়াইপ গেম যেখানে বাস্কেটবলটি স্ক্রিনের নিচের দিকে বিভিন্ন স্থানে বসানো থাকবে এবং তা জালে পাঠাতে হবে।
গেমটিতে খেলোয়াড় যত ধাপ এগোবেন, গেমটি তত কঠিন হবে। ১০ পয়েন্ট হয়ে গেলে ব্যাকবোর্ডটি নড়াচড়া করতে শুরু করবে। ২০ পয়েন্ট হয়ে গেলে আরও নড়াচড়া বেড়ে যাবে। অবশ্য অ্যান্ড্রয়েডে এর ল্যান্ডস্কেপ মোড সমর্থন করে না।
গত বছরে ‘ড্র সামথিং’ নামে মেসেঞ্জারে প্রথম গেমটি যুক্ত করে ফেসবুক। এরপর মেসেঞ্জারে দাবা গেমটিও যুক্ত হয়। চ্যাটিংয়ের দাবা দেখতে@fbchess play কমান্ডটি দিন। বাস্কেটবল গেমটির মতোই ফেসবুক মেসেঞ্জার ওয়েব গ্রাহক ও ফেসবুক ফর ওয়েব মেসেজ ইন্টারফেসেও গেমটি খেলা যায়।
গুগল প্লে ও অ্যাপ স্টোরে ফেসবুক মেসেঞ্জারের হালনাগাদ সংস্করণে এই গেমগুলো পাওয়া যাবে।
COMMENTS