নেতিবাচক চিন্তার মানুষের সাথে কখনো সাক্ষাত হয়নি। এ কথা কি বিশ্বাসযোগ্য! কোথায় নেই এই আচরণের মানুষ। হয়তো যার সাথে দিনের বেশির ভাগ সময় কাটাতে...
সে যাই হোক চলার পথে, বাসায় , গ্রুপে, কলেজে কিংবা অফিসে একজন নেতিবচক মানুষকে কোন না কোন উপায়ে মানিয়ে চলতে হয়।
বেশ কিছু উপায় আছে যা কিনা সেগুলো প্রয়োগ করে দেখতে পারেন।
ব্যাক্তিগত পর্যায়ে
নিজের স্বার্থের বাইরে মনোযোগ দেয় না। ভুলের জন্য অন্যকে দায়ী করে। ভালোর বাহবাটা অবশ্য নিজের করে নেয়। সরি বলার অভ্যাস নেই বললেই চলে। যে কোন সময় মুড পরিবর্তন করে। সম্পর্ক নষ্ট হতে পারে জেনেও একই রকম আচরণ বার বার করে।
গ্রুপে কিভাবে চিনবেন
বিষয় ভিত্তিক আলোচনা বাদ দিয়ে ব্যাক্তি সমালোচনা শুরু করে। বিশেষ কোন ব্যাক্তিকে উদ্দেশ্যমূলকভাবে আলোচনায় নিয়ে আসে। একটি গ্রুপকে ভাগ করে দেবার প্রচেষ্টা চালায়। কারও প্রস্তাব যুক্তি সঙ্গতভাবে বিবেচনা করা বাদ রেখে গ্রহন না করার পক্ষপাতিত্ব করে। হঠাৎ রাগ করে। অযৌক্তিক,অপ্রাসংগিক আলোচনা তুলে সবার দৃষ্টি নিজের দিকে নিতে চায়। শোনার আগ্রহ কম থাকে। গ্রুপের জনপ্রিয় ব্যাক্তিকে বার বারই নেতিবাচক ভাবে উপস্থাপন করে। কার ভালো ইতিবাচক ভাবে গ্রহণ করতে পারে না।
কিছু বিষয় পাল্টে নিন
তার সাথে কথা বলুন আন্তরিক ভাবে। তার সম্ভাবনাময়ী বিষয়গুলো বলুন। তাকে বলতে দিন বেশি। কিছু কিছু বিষয়ে তার পরামর্শ শুনুন। এতে সে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করবে। কোন ব্যাক্তি সম্পর্কে নেতিবাচক আলোচনা তুললে কৌশলে তার আলোচনার বিষয়টি এড়িয়ে যান।
কারন সে যখন কথা বলবে আপনার মন্তব্য নিতে চাইবে। এতে আপনি বিব্রতকত অবস্থায় পরতে পারেন।
মানুষ তার যাপিত জীবনে ভিন্ন ভিন্ন মনোভাব গড়ে তোলে আবার পরিবর্তনও ঘটায়। সুতরাং অতীতের ভুল বলে তাকে বিব্রত করবেন না। বরং তার ভালো বলুন ভাল হতে দিন। কেননা সে তো আপনারই বন্ধু।
COMMENTS