পৃথিবীর মতোই ৩টি গ্রহ

আমাদের সাধারণ জ্ঞানে এবং বিশ্বাসে আমরা মনে করি পৃথিবীই একমাত্র গ্রহ যা মানুষের বসবাসযোগ্য। শত বছর ধরে মানব জাতি বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনে...

পৃথিবীর মতোই ৩টি গ্রহআমাদের সাধারণ জ্ঞানে এবং বিশ্বাসে আমরা মনে করি পৃথিবীই একমাত্র গ্রহ যা মানুষের বসবাসযোগ্য। শত বছর ধরে মানব জাতি বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু এসব অগ্রগতি যেমন সত্যি তেমন এটাও সত্যি যে অনেক বিষয়ই এখনো অনাবিষ্কৃত আছে। তাই প্রশ্ন ঘুরেফিরে আসে, আমাদের গ্রহই কি একমাত্র বাসযোগ্য? নাকি আরো গ্রহ আছে যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে? আমাদের গ্রহের মতো সৌরজগতের অন্যান্য গ্রহেও কি আছে এক্সোপ্লানেট সাপোর্ট সিস্টেম? মহাকাশচারীরা এখনো এসব প্রশ্নের উত্তর খুঁজছেন। তবে এমন কিছু গ্রহ পাওয়া গেছে যারা তাদের তারাকে ঘিরে ঘুরছে এমন এক অবস্থানে যা তারাটির খুব কাছে নয় যে অনেক উত্তপ্ত হবে আবার এমন দূরত্বেও নয় যে খুব শীতল হবে। এসব গ্রহকে বলে গোল্ডিলক্স জোন।
বেঁচে থাকার জন্য প্রয়োজন পানি। আর গোল্ডিলক গ্রহগুলোতে পানি পাওয়া যাওয়ার সম্ভাবনাই জীবের অস্তিত্ব পাওয়ার বা মানুষের বসবাস যোগ্যতার সম্ভাবনাকে প্রবল করে। এমন ৩টি গ্রহ সম্পর্কে জানব আজ।
Kepler-438 b: লায়রা নক্ষত্রমণ্ডলীর একটি গ্রহ এটি। পৃথিবী থেকে এর অবস্থান ৪৭০ আলোকবর্ষ দূরে। আয়তনে পৃথিবীর চেয়ে ১.২ গুণ বড়। একটি কমলা বামন তারাকে প্রদক্ষিণ করে এটি। আমাদের পৃথিবীর তুলনায় ৪০ শতাংশ বেশি তাপ গ্রহণ করে গ্রহটি এবং ৭০ শতাংশ বেশি পাথুরে। আপনি হয়তো ভাবছেন, বেশি তাপ এবং পাথুরে এলাকা নিয়ে কি করে মানুষের বসবাসের উপযুক্ত হতে পারে গ্রহটি! আর্কিবোতে অবস্থিত পোরতো রিকো বিশ্ববিদ্যালয়ের মতে, এটা পৃথিবীর সবচেয়ে ঘনিষ্ঠ, এর আকৃতি, তারা থেকে দূরত্ব, শক্তি গ্রহণের মাত্রা, ইত্যাদির কারণে। পৃথিবীর সঙ্গে এর ৮৩ শতাংশ মিল রয়েছে।
Kepler-296: এটিও নিশ্চিতভাবেই পৃথিবীর কাছাকাছি আকৃতির একটি গ্রহ। এর ব্যাস ১.৭৫ গুণ বড় পৃথিবীর তুলনায়। এটি পৃথিবীর ২য় ঘনিষ্ঠ গ্রহ হিসেবে স্বীকৃত। প্রতি ৩৪.১ দিনে একবার কক্ষপথে ঘুরে আসে। আকৃতি, তাপমাত্রা, আবহাওয়া সব মিলিয়ে এটি গোল্ডিলক্স জোনের আওতায় পড়ে।
Gliese 667C c: এটি পৃথিবী থেকে ২৩ আলোকবর্ষ দূরে অবস্থিত। ২০১১ সালে আমেরিকান এবং ইউরোপিয়ান মহাকাশচারীরা এটি আবিষ্কার করেন। এটি পৃথিবী থেকে ৪ গুণ বড়। প্রতি ২৩ দিন ১৪ ঘণ্টায় একবার তার কক্ষপথে ঘুরে আসে। এর সূর্য থেকে এটি বেশ কাছে । অনেক বেশি পাথুরেও গ্রহটি। এর পরও এটি মানুষের বসবাসযোগ্য হতে পারে। কিভাবে? মজার ব্যাপার হলো, এই গ্রহ একটি লাল বামন তারাকে ঘিরে ঘুরছে যা সূর্য থেকেও ছোট আকৃতির বলে ধারণা করা হয়। এর কারণে সৌরজগতে পৃথিবীর অবস্থান আর গ্লিয়েস ৬৬৭সিসি-এর তার তারা থেকে দূরত্ব আসলে সমান। কিন্তু সমস্যা হলো গ্রহটি টাইডালি লকড, যার কারণে এর এক অংশ সারা বছরই সূর্যের দিকে থাকে আর অন্য অংশটি থাকে বিপরীত দিকে। তারার দিকে মুখ করে থাকা অংশটি এতই উত্তপ্ত থাকে যে প্রাণীর বেঁচে থাকা অসম্ভব। আর অপর অংশ সমানতালে ভীষণ মাত্রায় শীতল। তবুও এই দুই বৈপরীত্যের মাঝামাঝি এলাকায় জীবের বসবাসের উপযুক্ত পরিবেশ আছে বলে ধারণা করা হয়। কারণ সেখানে তাপমাত্রা একেবারে নাতিশীতোষ্ণ যা প্রাণের টিকে থাকার সহায়ক। 

COMMENTS

নাম

অনলাইনে আয়,1,ইতিহাস,11,উপন্যাস,1,এক্সক্লুসিভ খবর,14,এলিয়েন রহস্য,3,কবিতা,3,কৌতুহলী,12,খাবার,19,গল্প,1,গুরুত্বপূর্ণ স্থান,2,ছবি,15,জীবনযাপন,16,জীবনী,12,টিপস অ্যান্ড ট্রিকস,11,পিডিএফ,3,প্রযুক্তি আলো,20,ফ্রিল্যান্সিং,8,বই,3,বিজ্ঞান,13,বিলভ ইট অর নট,12,বৃক্ষ,1,ভিডিও,4,ভেষজ,1,ভ্রমন,1,রহস্য,12,লাইফ টিপস,16,লেখাপড়া,4,সন্ধানী আলো,31,সাইন্স ফিকশন,1,সাধারণ জ্ঞান,9,সাপ্তাহিক সেরা পোস্ট,9,সাহিত্য,7,সেরা পোস্ট,8,স্বাস্থ্য কথা,36,স্মৃতি,11,Believe it or not,10,Curiosity,11,eBook,3,Education,4,Exclusive news,13,Freelancing,8,General knowledge,9,Health tips,35,History,10,Lifestyle,16,Light ferret,29,Literature,7,Mystery,11,Picture,15,Science,11,Technology,20,Tips & tricks,11,Top of the week,9,Video,4,
ltr
item
আলোর সন্ধানী : পৃথিবীর মতোই ৩টি গ্রহ
পৃথিবীর মতোই ৩টি গ্রহ
http://www.manobkantha.com/2016/03/26/1459005563.jpg
আলোর সন্ধানী
https://alorsondhani.blogspot.com/2016/03/blog-post_94.html
https://alorsondhani.blogspot.com/
http://alorsondhani.blogspot.com/
http://alorsondhani.blogspot.com/2016/03/blog-post_94.html
true
3238174760204916817
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy