অভিবাসন পুলিশের অভিযানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কমপক্ষে ১০০ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দ...
স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম , ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের নাগরিকদের আটক করা হয়। আটকদের মধ্যে অনেক নারী রয়েছে।
এদিকে আটক বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-কক্সবাজারের জাহিদ হাসান, লক্ষ্মীপুরের রাজীব, ময়মনসিংহের আবদুল আউয়াল ও চট্টগ্রামের রানা।
জানা যায়, কুয়ালালামপুরে বুকিত বিন্তানে ইলেকট্রনিক মার্কেট লয়াত প্লাজা, সুঙ্গাই ওয়ান, টাইমস স্কয়ার এলাকায় অবৈধ অভিবাসীদের আটক করতে অভিযান চালায় পুলিশ। প্রথমে পুলিশ এসে লয়াত প্লাজা গেট বন্ধ করে দেয়। এরপ অভিযান চালায়। তখন বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
COMMENTS