ছুটি কাটাতে গিয়ে ল্যাপটপ নিয়ে যাচ্ছেন? মোটেই বুদ্ধিমানের পরিচয় নয়। কাজ থেকে ছুটি নেওয়ার অর্থ হল নিজেকে কিছুটা সময় দেওয়া, যেন টানা কাজের চা...
ছুটি কাটাতে গিয়ে ল্যাপটপ নিয়ে যাচ্ছেন? মোটেই বুদ্ধিমানের পরিচয় নয়।
কাজ থেকে ছুটি নেওয়ার অর্থ হল নিজেকে কিছুটা সময় দেওয়া, যেন টানা কাজের চাপ থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই স্বল্প বিরতিতেও যদি সঙ্গে করে অফিস টেনে নেন, তবে কাজের চাপ কমবে না বরং মানসিকভাবে আরও বেশি চাপ অনুভব করবেন।
লাইফস্টাইলবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয় মানুষ রোবট নয় যে টানা কাজ করে যাবে। প্রয়োজন বিশ্রাম এবং বিরতি। শুধু কাজ নয় সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্যান্য সব কিছু থেকেই মাঝে মধ্যে দূরে সরে যাওয়া উচিত। এতে মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তি পাওয়া যায়।
কেনো ছুটিতে অফিসের কাজ অথবা অন্যান্য ‘নেটওয়ার্ক’ থেকে দূরে থাকা উচিত এ বিষয়ে কিছু কারণ উল্লেখ করা হয়।
উপভোগ করতে শিখুন: ঘুরতে গেলেন, সেখানে গিয়েও যদি ল্যাপটপ বা স্মার্টফোনের স্ক্রিনে চোখ আটকে থাকে তাহলে সুন্দর কিছু মুহূর্ত আপনার অজান্তেই হারিয়ে যাবে জীবন থেকে। এই প্রযুক্তি পণ্যগুলো মানুষকে প্রকৃতি এবং ব্যক্তিগত জীবন থেকে অনেকটাই দূরে সরিয়ে নেয়। কিছু সময়ের জন্য এড়িয়ে চলুন প্রযুক্তিকে। নতুনভাবে ছুটির সময়টুকুকে উপভোগ করতে পারবেন।
সরাসরি যোগাযোগ করুন: আধুনিক এই যুগে আমাদের সম্পর্ক, বন্ধুত্ব এবং যোগাযোগ খুব প্রযুক্তি কেন্দ্রিক হয়ে পরেছে। ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি ছাড়া সরাসরি খুব কমই আমরা বন্ধু বা প্রিয় মানুষগুলোর সঙ্গে সামনাসামনি সময় কাটাই। আর এতে তৈরি হচ্ছে দূরত্ব। তাই এই ব্যবধান কমিয়ে আসতে সরাসরি যোগাযোগ করুন প্রিয় মানুষগুলোর সঙ্গে।
সোশাল নেটওয়ার্কিং থেকে দূরে থাকুন: অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশি ‘অ্যাক্টিভ’ থাকতে পছন্দ করে থাকেন। চটজলদি কমেন্টের বিপরিতে কমেন্ট করা বা চ্যাটে দ্রুত উত্তর দিতে অনেকেই অনেক আগ্রহী।
এই অভ্যাসের কারণে নিজের মধ্যে এক ধরনের আগ্রহ কাজ করে। যা অনেক সময় বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে নেয়। তাই মাঝে মধ্যে এই সোশাল সাইটগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া উচিত।
তাই ছুটি কাটাতে গিয়ে বা কোথাও ঘুরতে গিয়ে যোগাযোগ মাধ্যমগুলো থেকে কিছুটা দূরে থাকা নিজের জন্যই ভালো।
ছবি: রয়টার্স।
COMMENTS