সারা বিশ্বে দু’ই প্রজাতির হাতি আছে- এশিয়ান এবং আফ্রিকান প্রজাতি। আফ্রিকান হাতি শিকারিদের কাছে খুব আকর্ষণীয় তাদের মূল্যবান দাঁতের জন্যে। ...
সারা বিশ্বে দু’ই প্রজাতির হাতি আছে- এশিয়ান এবং আফ্রিকান প্রজাতি।
আফ্রিকান হাতি শিকারিদের কাছে খুব আকর্ষণীয় তাদের মূল্যবান দাঁতের জন্যে। সেকারণে এই মহাদেশে প্রচুর হাতি মারা পড়ছে। তারপর পাচার হয়ে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। আফ্রিকায় হাতিকে বাঁচাতে প্রথমবারের মতো আফ্রিকান নেতাদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেলো কেনিয়ায়। এতে এই মহাদেশটির বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ছাড়াও ব্যবসায়ী ও বিজ্ঞানীরা অংশ নিয়েছেন।
সম্মেলনে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা হাতির দাঁতের অবৈধ ব্যবসা বন্ধ করার জন্যে ব্যবস্থা নিতে আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, অন্যথায় এই প্রাণীটি আফ্রিকা থেকে বিলুপ্ত হয়ে যাবে।
Image copyrightAPImage captionকেনিয়া জব্দ হওয়া হাতির দাঁত
কেনিয়ায় গত কয়েক বছরে এরকম একশো টনের মতো আইভরি বা হাতির দাঁত জব্দ করা হয়েছে। বলা হচ্ছে, প্রায় সাত হাজারের মতো হাতি হত্যা করে শিকারিরা এসব দাঁত সংগ্রহ করেছিলো।
সম্মেলনের শেষ দিনে কেনিয়ার প্রেসিডেন্ট এসব দাঁত পুড়িয়ে ধ্বংস করে ফেলেন।
বাংলাদেশে হাতি শিকার না হলেও বিরল এই প্রজাতিটি নানা ধরনের হুমকির মুখে। ফলে এর সংখ্যা দিনে দিনেই কমছে, যাতে উদ্বেগ প্রকাশ করছেন বিজ্ঞানীরা। এসব নিয়েই শুনুন বাংলাদেশে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সাক্ষাৎকার।
বিজ্ঞানের আসর পরিবেশন করেছেন মিজানুর রহমান খান: সোর্স: বিবিসি.কম
COMMENTS