আমাদের এই সৌরজগতেরই একটি গ্রহ- জুপিটার। আজ থেকে চারশো বছরেরও বেশি সময় আগে এই গ্রহটি আবিষ্কার করেছিলেন ইতালির জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্...
আমাদের এই সৌরজগতেরই একটি গ্রহ- জুপিটার। আজ থেকে চারশো বছরেরও বেশি সময় আগে এই গ্রহটি আবিষ্কার করেছিলেন ইতালির জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালেলেই।
সূর্য থেকে দূরত্বের বিচারে এটি পঞ্চম গ্রহ। সৌরজগতের সবচে বড়ো গ্রহও এটি। পৃথিবীর যেমন চাঁদ তেমনি, জুপিটারের উপগ্রহ আছে ৬৭টি। তার একটি ইউরোপা। জুপিটার থেকে প্রায় সাত লক্ষ কিলোমিটার দূরের একটি কক্ষপথে ঘুরছে এই উপগ্রহটি।
Image copyrightSPL
ইউরোপা সম্পর্কে এখনও পর্যন্ত খুব কমই জানা গেছে। জানা গেছে, এর উপরের স্তরে আছে বরফ। এবং তার নিচে যতো পানি আছে সেটা পৃথিবীর জলের চেয়েও বেশি।
এই উপগ্রহটি সম্পর্কে আরো তথ্য পেতে ইউরোপের মহাকাশ সংস্থা বেশকিছু উদ্যোগ নিয়েছে। এর সাথে আছে অ্যামেরিকার নাসাও।
ধারণা করা হচ্ছে, ২০২০ সালের দিকে জুপিটারের এই উপগ্রহে একটি মিশনও পাঠানো হতে পারে।
ইউরোপা মিশনের পরিকল্পনা নিয়ে শুনুন নাসার মহাকাশ বিজ্ঞানী ড. অমিতাভ ঘোষের সাক্ষাৎকার:
বিজ্ঞানের আসর পরিবেশন করেছেন মিজানুর রহমান খান
COMMENTS