উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়। অনেক সময়ই উচ্চ রক্তচাপের লক্ষণ বোঝা যায় না। তবে এটি ধীরে ধীরে শরীরের ক্ষতি করতে থাকে। রক্তকে শরীরের বি...
উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়। অনেক সময়ই উচ্চ রক্তচাপের লক্ষণ বোঝা যায় না। তবে এটি ধীরে ধীরে শরীরের ক্ষতি করতে থাকে।রক্তকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দিতে হৃৎপিণ্ড নিয়মিত সংকোচন ও প্রসারণ করে। সংকোচন ও প্রসারণকালে রক্তনালির মধ্য দিয়ে রক্ত যাওয়ার সময় শিরার ভেতরে চাপ প্রয়োগ করে, একে রক্তচাপ বলে। যখন এই চাপ খুব বেড়ে যায় তখন রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক ও কিডনির রোগের ঝুঁকি বাড়ায়।

COMMENTS