স্মার্ট ব্যক্তিত্ব লোকদের সবাই পছন্দ করেন। তারা কথায়, চলায়, সম্পর্ক সবই স্মার্টলি হ্যান্ডেল করেন। তাদের দখে অন্যরা হিংসা করে। কারণ স্মার্...
স্মার্ট ব্যক্তিত্ব লোকদের সবাই পছন্দ করেন। তারা কথায়, চলায়, সম্পর্ক সবই স্মার্টলি হ্যান্ডেল করেন। তাদের দখে অন্যরা হিংসা করে। কারণ স্মার্ট ব্যক্তিত্ব লোকের অনেক বন্ধু থাকে। তার সাথে অন্যরা বন্ধুত্ব করতে চাই। এজন্যই তাদের কদর বেশি। কিন্তু কম বন্ধুত্ববানরা যে তাদের থেকে বেশি স্মার্ট হতে পারে তা এবার বৈজ্ঞানিকরা প্রমান করল। ইংল্যান্ডের এভোলিউশনারি সাইকোলজিস্ট-এ দুই অধ্যাপক সাতোশি কানাজাওয়া এবং নরম্যান লি-র গবেষণায় এসব বৈজ্ঞানিকরা বলছেন, যাঁরা যত স্মার্ট হন, তাঁদের বন্ধুর সংখ্যা তত কম হয়। তাঁরা জানিয়েছেন, বুন্ধিমান এবং স্মার্ট ব্যক্তিরা খুব অল্পতেই সন্তুষ্ট হন। তারা কোনও কিছু বেশি প্রত্যাশা করেনা, তাই অল্প বন্ধুদের সঙ্গেই কোয়ালিটি সময় কাটানোই তাঁদের প্রধান লক্ষ্য থাকে। আমেরিকার ব্রুকিংস ইন্সটিটিউটের গবেষক ক্যারোল গ্রাহাম বলেন, ‘যাঁরা বুদ্ধিমান হন তারা তাঁদের বুদ্ধি জায়গা মতো ব্যবহার করতে জানেন, তাঁরা সামাজিক জমায়েত সাধারণত এড়িয়েই চলেন। তাঁদের মাথায় সব সময় ভবিষ্যত্ নিয়ে বড় চিন্তা চলতে থাকে। সময় পেলে বাড়িতে বসে নিজের কাজ করতে বেশি পছন্দ করেন তাঁরা। অন্যের পারশনাল বিষয়ে সে রকম কোনো আগ্রহ থাকোনা তাঁদের। কোন বন্ধু ছুটি কাটাতে গিয়ে কোথায় কী করলেন তা জানার বিশেষ আগ্রহ থাকে না তাঁদের। সুতরাং বুঝছেন নিশ্চয় আপনি যদি এমন ধরনের হয়ে থাকেন। কম কথা বলতে পছন্দ করেন। তবে আপনি স্মার্ট তা যে যায় বলুক। তাই আজকের পর থেকে কেউ আপনাকে কোনো প্রকার খোটা দিয়ে থাকলে তবে বুঝবেন সে সব লোকদের থেকে আপনি অনেকটাই স্মার্ট।

COMMENTS