ডেভলপাররা তাদের পরবর্তী অ্যানড্রয়েড ৭ দশমিক ০ নুগাট সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী এমাসেই অ্যান্ড্রয়েড নুগাট ৭.০ আসত...
ডেভলপাররা তাদের পরবর্তী অ্যানড্রয়েড ৭ দশমিক ০ নুগাট সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী এমাসেই অ্যান্ড্রয়েড নুগাট ৭.০ আসতে চলেছে। আর এ ব্যাপারে টুইটারে ইভান ব্লাস মোবাইল হ্যান্ডসেট এবং অপারেটিং সিস্টেমের বিভিন্ন তথ্য ফাঁস করে দিয়ে। নিজের টুইটার একাউন্টে তিনি জনান এই আগস্ট মাসেই গুগল উন্মুক্ত করতে যাচ্ছে তাদের বহু আকাঙ্ক্ষিত অ্যানড্রয়েড ৭ দশমিক ০ সংস্করণটি। যদি ও গুগল গ্রীষ্মকাল সময় দিয়েছিল সেখানে ইভান ব্লাস একটু হলেও সুস্পষ্ট ধারণা নিয়ে এসেছেন সবার জন্য। তবে প্রথমে কারা কারা এই নতুন আপডেট উপভোগ করতে পারবেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। এটি মোটামুটি নিশ্চিত যে, বর্তমান প্রায় সব নেক্সাস ফোন ব্যবহারকারীই প্রথম থেকে অ্যানড্রয়েড ৭ দশমিক ০ নুগাটের আপডেটটি পাবেন। তবে ইভান আরো জানাচ্ছেন, ২০১৩ সালের নেক্সাস ৫ ব্যবহারকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তবে নেক্সাসের বাইরে যাঁরা স্যামসাং, এলজি, এইচটিসি, সনি, শাওমি কিংবা অন্যান্য ব্র্যান্ডের হ্যান্ডসেট ব্যবহার করে থাকেন, তাঁদের জন্য আগস্ট মাসে খুশি হওয়ার কিছু নেই। কারণ নুগাটের আপডেটের জন্য অন্য অ্যানড্রয়েড ফোনগুলোতে পৌঁছাতে সময় লাগবে আরো কয়েক মাস।
অ্যানড্রয়েড ফোন গুলো এই আপডেটটি ঠিক কবে পাবে, তা এখনো বলা যাচ্ছে না। এর আগের অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো এখন পর্যন্ত মাত্র ১৩ দশমিক ৩ শতাংশ ফোনে পৌঁছাতে পেরেছে। সর্বোচ্চ ৩৫ দশমিক ১ শতাংশ অ্যানড্রয়েড ব্যবহারকারী এখনো ব্যবহার করছে দুই বছর আগের বের হওয়া ললিপপ ৫ দশমিক ০ এবং ৫ দশমিক ১। অর্থাৎ গুগল নতুন নতুন আপডেট নিয়ে এলেও সেটি সর্বস্তরের ব্যবহারকারীদের কাছে এখনো ঠিকভাবে পৌঁছাতে পারছে না।
গুগল নতুন নেক্সাস ফোনও এই আপডেটের সাথে নিয়ে আসছে গুগল। সম্ভবত, সেপ্টেম্বর কিংবা অক্টোবরেই নতুন দুটি নেক্সাস ফোন উন্মুক্ত হতে পারে।

COMMENTS