<অপেক্ষা> মুহাম্মদঃইরফান আলী তোমরা কী,শুনতে পাচ্ছো সেই হাঁক? নদীর ওপার থেকে,কে যেন কাকে দিচ্ছে ...
<অপেক্ষা>
মুহাম্মদঃইরফান আলী
তোমরা কী,শুনতে পাচ্ছো সেই হাঁক?
নদীর ওপার থেকে,কে যেন কাকে দিচ্ছে ডাক।
কে যেন কাকে করছে আহ্বান।
নিঃতব্ধ কেন?জীবনহীন যেন
হয়ে আছে সেখানকার প্রান।
কেউ দিচ্ছে না উত্তর
করেছে কি রাগ? না কি বলবেনা কথা,যাবেনা বাড়ি আজ।
কে যেন বলছে আয়রে খোকা
থাকিসনা আর দূরে।
করিসনা আর রাগ,বাড়ি চল তুই আজ।
অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরেও দিচ্ছেনা কেউ উত্তর
দিচ্ছেনা কেউ সাড়া।
বলছেনাতো কেউ আসছি মা
ওখানে একটু দাঁড়া।
অবুঝের মত ডেকে চলেছে মা
খোকা খোকা বলে।
আস্তে আস্তে সূর্যটাও যেন
চলেছে পড়তে ঢলে।
এমনি সময় হঠাৎ করে
কে যেন উঠে বলল।
মাকে কথা দিয়ে খোকা,
যুদ্ধ করতে চলল।
যুদ্ধ করতে গিয়ে খোকা,
আর ফিরেনি তাই।
সন্তানের অপেক্ষায় যেন মা,
পাগল হয়ে গিয়েছে ভাই।
তবুও মা এখনো
আশাই দাঁড়িয়ে থাকে।
হয়তো খোকা ফিরবে বুকে
মা বলে ডেকে।

COMMENTS