ডোমেইন কী? জেনে নিন বিস্তারিত

ডোমেইন কী? এটা কী কাজে লাগে, অবশ্যই এটা একদম নতুনদের জন্য, যারা জানেন না, তাদের জন্য। ডোমেইন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। ...


ডোমেইন কী? এটা কী কাজে লাগে, অবশ্যই এটা একদম নতুনদের জন্য, যারা জানেন না, তাদের জন্য।
ডোমেইন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তবে ইন্টারনেটে আপনাকে একটি স্থান তথা ডোমেইন কিনতে হবে। আপনার অফিসে যদি কেউ আসতে চায়, তবে তাকে এর ঠিকানা জানতে হবে। ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম যাকে বলা হয় ডোমেইন নেম। এই ডোমেইন নেমই আপনার ওয়েবসাইটকে অনন্যভাবে আইডেন্টিফাই করবে। বিশ্বের সবাই ওয়েবসাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে। যেমন ধরুন প্রত্যেক মানুষের একটি নাম আছে। এই নামেই তার পরিচয় বহন করে থাকে। ডোমেইন নেম অনেকটা মানুষের নামের মতই। ডোমেইন নেম এবং মানুষের নামের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষের নাম ইউনিক নয় অর্থাৎ একটি নাম একাধিক মানুষের থাকে। কিন্তু ডোমেইন নেম সম্পূর্ণ ইউনিক অর্থাৎ একটি ডোমেইন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, ঠিক মোবাইল নম্বরটাকে উদাহরণ হিসেবে দেখতে পারেন, যেমন আপনার ফোন নম্বরের সাথে আর কারো নম্বরের হুবহু মিল নেই । ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটের ঠিকানা যার মাধ্যমে ব্যবহারকারী আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে। যেমন উদাহরন হিসেবে দেখতে পারেন http://www.alorsondhani.com একটি ডোমেইন নেম। আবার ডোমেইন নেম এর পরিবর্তে আইপি এড্রেস ব্যবহার করেও আপনার ওয়েব সাইটে প্রবেশ করতে পারবে বা যে কোন ওয়েব সাইট ভিজিট করা যায়। আইপি এড্রেস সাধারণত সংখ্যায় থাকে। যেমন: 10.196.001.002 একটি আইপি এড্রেস।
ডোমেইন কী তা সম্পর্কে আরো একটু জেনে নেয়া যাক:
একটি ওয়েবসাইটে বেশ কিছু অংশ থাকে। যেমন- http://www.alorsondhani.com একটি ডোমেইন নেম। এখানে 'http://' অংশটুকু হচ্ছে প্রোটোকল, www. হচ্ছে Hostname, priyo হচ্ছে প্রতিষ্ঠানের নাম / ডোমেইন নেম / 2nd Level Domain এবং .com অংশটুকু হচ্ছে ডোমেইন এক্সটেনশন। অর্থাৎ একটি সাইটের গঠন- প্রোটোকল://ওয়েব.ডোমেইন নেম.ডোমেইন এক্সটেনশন।
একটি ওয়েবসাইট তৈরির প্রথমেই যা আলোচনায় আসে তা হচ্ছে এই ডোমেইন কী হবে।
ডোমেইন কী তা সম্পর্কে আরো একটু জেনে নেয়া যাক:
একটি ওয়েবসাইটের সকল ফাইল একটি সার্ভারে (কম্পিউটার) থাকে। প্রত্যেক সার্ভারের একটি নির্দিষ্ট IP Address (Internet Protocol Address) থাকে। যার মাধ্যমে ঐ সার্ভারকে ইন্টারনেট এ খুঁজে পাওয়া যায়। যেমন আমাদের ওয়েবসাইট এর সার্ভার এর IP Address হতে পারে 170.198.168.212 কিন্তু এভাবে তো আর সব ওয়েবসাইট এর IP Address মনে রাখা সম্ভব না। এই সমস্যা দূর করে দেয় Domain। একটা Domain এর জন্য IP Address সেট করা থাকে। ফলে সেই Domain লোড করলে ঐ ওয়েবসাইট লোড হয়। priyo.com এটা হচ্ছে আমাদের সাইট এর Domain। এটা লোড করলেই আমাদের ওয়েবসাইট লোড হবে। প্রত্যেকটি Domain প্রধানত ২টি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে Domain Name এবং আরেকটি Domain Suffix।
priyo.com এই ডোমেইন এর priyo হচ্ছে Domain Name এবং .com হচ্ছে Domain Suffix ।
Domain Name এ সর্বনিম্ন ৩টি অক্ষর থাকতে হবে আর সর্বোচ্চ ৬৩টি অক্ষর থাকতে পারবে। শুধু ইংরেজি অক্ষর, ০-৯ পর্যন্ত সংখ্যা আর “-” (Hyphen) Domain Name এর ভিতর ব্যবহার করা যাবে।
ডোমেইনের বিভিন্ন ধরন:
Domain আবার কয়েক ধরনের হয়ে থাকে।
TLD = Top Level Domain। যেমনঃ .com, .org, .net, .info, .pw, .me ইত্যাদি। এগুলো হচ্ছে সর্বোচ্চ লেভেল এর Domain।
gTLD = Generic Top Level Domain। টপ লেভেল ডোমেইনগুলোর মধ্যে যেগুলো কোন দেশের সাথে সংশ্লিষ্ট না তাদেরকে gTLD বলে। .com, .org, .net, .info ইত্যাদি কিছু সংখ্যক Generic Top Level Domain । আর .in, .pk ইত্যাদি Generic Top Level Domain নয়।
SLD = Sub Level Domain: Domain Name এর আগে কিছু থাকলে তাকে Sub Level Domain বলে। যেমন googleblog.blogspot.com এখানে googleblog. হচ্ছে Sub Level Domain । একটা Domain এ একাধিক Sub Level Domain থাকতে পারে।
ccTLD = Country Code Top Level Domain। বিভিন্ন দেশের নিজস্ব যে ডোমেইনগুলো থাকে সেগুলো হচ্ছে Country Code Top Level Domain। যেমন- .bd(Bangladesh), .pk (Pakistan), .us (America), .uk (United Kingdom), .in (India) ইত্যাদি।
বিশ্বের প্রথম Domain হচ্ছে symbolics.com। এটা Massachusetts Computer Company রেজিস্টার করেছিল Symbolics দ্বারা মার্চ ১৫, ১৯৮৫ সালে।
টপ লেভেল ডোমেইন: .com .net .org .info ইত্যাদি ডোমেইনকে টপ লেভেল ডোমেইন বলা হয়। (এইসব ডোমেইন কিনতে হয়)।

COMMENTS

নাম

অনলাইনে আয়,1,ইতিহাস,11,উপন্যাস,1,এক্সক্লুসিভ খবর,14,এলিয়েন রহস্য,3,কবিতা,3,কৌতুহলী,12,খাবার,19,গল্প,1,গুরুত্বপূর্ণ স্থান,2,ছবি,15,জীবনযাপন,16,জীবনী,12,টিপস অ্যান্ড ট্রিকস,11,পিডিএফ,3,প্রযুক্তি আলো,20,ফ্রিল্যান্সিং,8,বই,3,বিজ্ঞান,13,বিলভ ইট অর নট,12,বৃক্ষ,1,ভিডিও,4,ভেষজ,1,ভ্রমন,1,রহস্য,12,লাইফ টিপস,16,লেখাপড়া,4,সন্ধানী আলো,31,সাইন্স ফিকশন,1,সাধারণ জ্ঞান,9,সাপ্তাহিক সেরা পোস্ট,9,সাহিত্য,7,সেরা পোস্ট,8,স্বাস্থ্য কথা,36,স্মৃতি,11,Believe it or not,10,Curiosity,11,eBook,3,Education,4,Exclusive news,13,Freelancing,8,General knowledge,9,Health tips,35,History,10,Lifestyle,16,Light ferret,29,Literature,7,Mystery,11,Picture,15,Science,11,Technology,20,Tips & tricks,11,Top of the week,9,Video,4,
ltr
item
আলোর সন্ধানী : ডোমেইন কী? জেনে নিন বিস্তারিত
ডোমেইন কী? জেনে নিন বিস্তারিত
http://tech.priyo.com/files/styles/fullpage_width_847_/public/201508/fff.jpg?itok=qM7HqG7E
আলোর সন্ধানী
https://alorsondhani.blogspot.com/2016/03/blog-post_67.html
https://alorsondhani.blogspot.com/
http://alorsondhani.blogspot.com/
http://alorsondhani.blogspot.com/2016/03/blog-post_67.html
true
3238174760204916817
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy