পৃথিবীর চারপাশে যে ওজোন-স্তর আছে তা মহাশূন্য থেকে আগত আলোকরশ্মিসমূহের জন্যে ছাকনির কাজ করে। তা কেবল ক্ষতিকর নয় এমন এবং উপকারী রশ্মিসম...
আর আমি (আল্লাহ) আসমানকে করেছি সুরক্ষিত ছাদ (পৃথিবীর চতুর্দিকে); কিন্তু তারা তার নিদর্শনাবলি থেকে মুখ ফিরিয়ে নেয়। [আম্বিয়া, ২১ : ৩২]
পৃথিবীর চারপাশে যে বায়ুমন্ডল বেষ্টন করে আছে তা আমাদের জীবনের জন্যে সহায়ক সর্বোচ্চ সেবা প্রদান করে যায়। মহাকাশীয় ভৌত-রসায়নবিদ্যার সাম্প্রতিক অগ্রগতি আমাদেরকে এই বিষয়টি এবং উল্লিখিত আয়াত অনুধাবন ও হৃদয়ঙ্গম করার জ্ঞান প্রদান করেছে।
বায়ুমন্ডল সেসব উল্কাকে ধ্বংস করে দেয় যা পৃথিবী অভিমুখে আসার চেষ্টা করে; পাছে যাতে তা সকল প্রকার জীবের ধ্বংসের কারণ না হয়। পৃথিবীর চারপাশে যে ওজোন-স্তর আছে তা মহাশূন্য থেকে আগত আলোকরশ্মিসমূহের জন্যে ছাকনির কাজ করে। তা কেবল ক্ষতিকর নয় এমন এবং উপকারী রশ্মিসমূহকেই মহাশূন্য থেকে প্রবেশের অনুমতি দেয়। বায়ুমন্ডল পৃথিবীকে মহাশূন্যের জমানো ঠান্ডা থেকেও রক্ষা করে, যা আনুমানিক মাইনাস ২৭০. সেল্টিগ্রেড।
বায়ুমন্ডল একটি চৌম্বক স্তর ধারণ করে যাকে বলা হয় Van Allen Belt। এটি সেসব ক্ষতিকর আলোকরশ্মির বিরুদ্ধে ঢালের কাজ দেয়, যা আমাদের এই গ্রহের দিকে বিস্ফোরিত হয়। এসব বিস্ফোরণের একটি যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তা হিরোশিমায় যে পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হয়েছিল সে ধরনের ১০০ বিলিয়ন পারমাণবিক বোমার শক্তির সমান।
সংক্ষেপে বলা চলে, বায়ুমন্ডলে একটি শক্তিশালী সিস্টেম কাজ করে, তা যেন পৃথিবীর চারপাশে একটি সুরক্ষিত ছাদ। বৈজ্ঞানিকরা কেবল সম্প্রতিই তা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে, যা কোরান বর্ণনা করেছে শত শত বছর পূর্বে।
মূল : ড. মাজহার ইউ কাজি
অনুবাদ : মাওলানা ফয়জুল্লাহ মুজহিরি
গ্রন্থনা ও সম্পাদনা : ড. মাওলানা মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
অনুবাদ : মাওলানা ফয়জুল্লাহ মুজহিরি
গ্রন্থনা ও সম্পাদনা : ড. মাওলানা মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

COMMENTS