রংপুর মেডিকেল: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বিপাকে রোগীরা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। পাশাপাশি পাঁচ দফা দাবি আদায়ে শনিবার তারা ক্যাম্পাসে মানববন্ধন ও...

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। পাশাপাশি পাঁচ দফা দাবি আদায়ে শনিবার তারা ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশের পর হাসপাতালের পরিচালককে স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা ও মারধেরর ঘটনায় এরই মধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দু'দিন ধরে ইন্টার্ন চিকিৎসকদের টানা কর্মবিরতিতে চরম বিপাকে পড়েছেন হাসপাতালের রোগীরা। ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালানো বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার, ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তাসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ডিউটি শেষে হাসপাতাল থেকে ক্যাম্পাসের হোস্টেলে ফেরার পথে ইন্টার্ন চিকিৎসকর সুমন মিয়ার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা সুমনকে বেদম মারধর করে নগদ অর্থ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। আহত অবস্থায় ডা. সুমনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত এক সপ্তাহে হাসপাতালের ক্যাম্পাসে আরো তিনটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন ইন্টার্র্ন চিকিৎসকরা। তাদের অভিযোগ— বারবার বলা সত্ত্বেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। চলমান আন্দোলেনর অংশ হিসেবে শনিবার সকালে ইন্টার্ন চিকিৎসকরা ক্যাম্পাসে আধাঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতাল পরিচালককে স্মারকলিপি প্রদান করেন। সেখানে সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদুর রহমান রিফাত, সাধারণ সম্পাদক ডা. বিজন সরকার, ডা. নাজমুল হুদা, ডা. তমা, ডা.রওজাতুল রোম্মান প্রমুখ। পরে ডা. মাহমুদুর রহমান রিফাত জানান, তাদের দাবিসমূহ মেনে নেওয়ার আগ পর্যন্ত  কর্মবিরতি চলবে। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের টানা কর্মবিরতিতে চরম বিপাকে পড়েছেন হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। মেডিসিন বিভাগে চিকিৎসাধীন এক রোগীর আত্মীয় কবির হোসেন বলেন, 'ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে আমরা রোগী নিয়ে পড়েছি সমস্যায়। কারণ চিকিৎসকরা দিনে একবার বা দু'বারের বেশি আসেন না রোগীর কাছে। ইন্টার্ন চিকিৎসকরাই রোগীদের দেখভাল করেন। এছাড়া রোগীর ছোট-খাট সমস্যা হলে আমরা ছুটে যাই ইন্টার্ন চিকিৎসকদের কাছে।' গাইনি ওয়ার্ডের রোগী লতিফা বেগমের স্বামী জাকির হোসেন বলেন, 'ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালে রোগী নিয়ে থাকা দায় হয়ে পড়েছে। এভাবে কর্মবিরতি চললে রোগীকে এই হাসপাতাল থেকে অন্য কোথাও নিয়ে যেতে হবে।' হাসপাতালের পরিচালক ডা. আ স ম বরকতউল্লাহ জানান, বিষয়টি নিয়ে ইন্টার্ন চিকিৎসক, স্বাচিপ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। মেডিকেল ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

COMMENTS

নাম

অনলাইনে আয়,1,ইতিহাস,11,উপন্যাস,1,এক্সক্লুসিভ খবর,14,এলিয়েন রহস্য,3,কবিতা,3,কৌতুহলী,12,খাবার,19,গল্প,1,গুরুত্বপূর্ণ স্থান,2,ছবি,15,জীবনযাপন,16,জীবনী,12,টিপস অ্যান্ড ট্রিকস,11,পিডিএফ,3,প্রযুক্তি আলো,20,ফ্রিল্যান্সিং,8,বই,3,বিজ্ঞান,13,বিলভ ইট অর নট,12,বৃক্ষ,1,ভিডিও,4,ভেষজ,1,ভ্রমন,1,রহস্য,12,লাইফ টিপস,16,লেখাপড়া,4,সন্ধানী আলো,31,সাইন্স ফিকশন,1,সাধারণ জ্ঞান,9,সাপ্তাহিক সেরা পোস্ট,9,সাহিত্য,7,সেরা পোস্ট,8,স্বাস্থ্য কথা,36,স্মৃতি,11,Believe it or not,10,Curiosity,11,eBook,3,Education,4,Exclusive news,13,Freelancing,8,General knowledge,9,Health tips,35,History,10,Lifestyle,16,Light ferret,29,Literature,7,Mystery,11,Picture,15,Science,11,Technology,20,Tips & tricks,11,Top of the week,9,Video,4,
ltr
item
আলোর সন্ধানী : রংপুর মেডিকেল: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বিপাকে রোগীরা
রংপুর মেডিকেল: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বিপাকে রোগীরা
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK8yRJOhZc_Ox-j4V0fdA8XWYjymDqVxiwCAo_5ghpdujnnwTxL05z5b3Wi8ZMtP4petcuaLJTIcs8olxZsQ8HTtYAEMJg-MnPrOLy1qY15n_8RTobbUrWax2nDZB-FjmB3rLj7BXNYc4/s320/file-17.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK8yRJOhZc_Ox-j4V0fdA8XWYjymDqVxiwCAo_5ghpdujnnwTxL05z5b3Wi8ZMtP4petcuaLJTIcs8olxZsQ8HTtYAEMJg-MnPrOLy1qY15n_8RTobbUrWax2nDZB-FjmB3rLj7BXNYc4/s72-c/file-17.jpeg
আলোর সন্ধানী
https://alorsondhani.blogspot.com/2016/04/blog-post_86.html
https://alorsondhani.blogspot.com/
http://alorsondhani.blogspot.com/
http://alorsondhani.blogspot.com/2016/04/blog-post_86.html
true
3238174760204916817
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy