১. বাদুড় বোমানামের সঙ্গে সঙ্গে বোমাটির কাজও অনেকটা একই। এ বোমাটি ব্যবহার করত মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ...
১. বাদুড় বোমানামের সঙ্গে সঙ্গে বোমাটির কাজও অনেকটা একই। এ বোমাটি ব্যবহার করত মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে। প্রত্যেক বোমায় থাকত ৪০টি ঘুম পাড়িয়ে রাখা বাদুড়।প্রত্যেক বাদুড়ের দেহে বাঁধা থাকত একটি করে ছোট বোমা। এরপর বাদুড় বোমাটিকে শত্রুপক্ষের এলাকায় নিয়ে ফেলে দিলে সেখান থেকে বাদুড়গুলো বাড়িঘরে উড়ে যেত এবং সেখানে গিয়ে ধ্বংসযজ্ঞ করত।২. ট্যাংক বিধ্বংসী কুকুরএ প্রযুক্তিটি প্রধানত সোভিয়েত ইউনিয়ন ব্যবহার করত বলে জানা যায়। মূলত প্রশিক্ষিত কুকুরের দেহে ট্যাংক বিধ্বংসী মাইন লাগিয়ে তা যুদ্ধক্ষেত্রে ট্যাংকের দিকে লেলিয়ে দেয়া হতো।এভাবে দ্বিতীয় মহাযুদ্ধে প্রায় ৩০০ নাৎসি ট্যাংক ধ্বংস হয়েছে বলেজানা যায়।৩. সাবমেরিন এয়ারক্রাফট ক্যারিয়ারডুবোজাহাজ থেকে যদি বিমান আকাশে উড়ে যায় তাহলে তা শত্রুপক্ষের ক্ষতি করতে কার্যকর হবে এমন ধারণা করে দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানি নৌবাহিনী এমন (ঝবহ ঞড়শঁ ও-৪০০ পষধংং ংঁনসধৎরহব) এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি শুরু করে। এ সাবমেরিনগুলো তিনটি করে বিমান বহন করতে সক্ষম। বিশ্বে এ ধরনের তিনটি সাবমেরিন নির্মিত হয়েছিল বলে জানা যায়।৪. নিউক্লিয়ার আর্টিলারিকামানের মাধ্যমে যদি ছোট ছোট পারমাণবিক বোমা নিক্ষেপ করা যায় তাহলে কেমন হয়? শত্রুপক্ষকে কাবু করতে এ ধরনের ছোট পারমাণবিক আর্টিলারি তৈরি হয়েছিল ঠাণ্ডা যুদ্ধের সময়।৫. সোভিয়েত ইকনারোপ্লেনসোভিয়েত আমলে নির্মিত হয়েছিল ৩০০ ফুট লম্বা ইকনারোপ্লেন নামের যানটি। এটি পানির কয়েক মিটার ওপর দিয়ে ভেসে চলাচল করতে সক্ষম। এটি একটি নজিরবিহীন দ্রুতগামী যান, যা বিমানের তুলনায় বড় কিন্তু জাহাজের তুলনায় ছোট। তবে এটি কখনোই বাস্তবে কাজে লাগেনি।৬. মানবচালিত কেইটেন টর্পেডোজাপানি নেভি নির্মিত এ টর্পেডো ১৯৪৪ ও ১৯৪৫ সালে সার্ভিসে ছিল। এগুলোতে একজন চালক থাকত। কোনো জাহাজের দিকে নিক্ষেপ করা হলে টর্পেডোটির চালক এটির মাথা ইচ্ছেমতো ঘুরিয়ে সবচেয়ে কার্যকর স্থানে নিয়ে যেতে পারত। এরপর টর্পেডো বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করতে হতো চালককে।৭. কবুতর চালিত মিসাইলকবুতর ব্যবহার করে কোনো লক্ষ্যবস্তুকে আক্রমণ করার জন্য এ মিসাইলটি নির্মিত হয়। তবে বিষয়টি বাস্তবে অকার্যকর প্রমাণিত হওয়ায় তা পরে পরিত্যক্ত হয়।

COMMENTS