আধুনিক যুগের অভিনব পরিবর্তনের জন্য দায়ী আমাদের হাতের এই ফোন গুলো আমাদের জন্য কতই না গুরুত্বপূর্ণ, কতই না কাজের। এই ফোন গুলো ছাড়া এখন যেন...
আধুনিক যুগের অভিনব পরিবর্তনের জন্য দায়ী আমাদের হাতের এই ফোন গুলো আমাদের জন্য কতই না গুরুত্বপূর্ণ, কতই না কাজের। এই ফোন গুলো ছাড়া এখন যেন এক মুহূর্ত থাকা যায় না। গেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজের অ্যাপস ব্যবহার করার পাশাপাশি এটি আমাদেরকে ম্যাপের সাহায্যে রাস্তা বলে দেয়, রিমাইন্ডারের সাহায্যে কথা মনে করিয়ে দেয়। প্রতিনিয়ত এটি দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড না দিলে যেন ভালোই লাগে না। এমন অনেক ধরনের কাজ আমাদের হাতের এই ফোন গুলো করে দিয়ে থাকে। মোবাইল ফোন, সেলফোন, মুঠোফোন বা সেলুলার ফোন যা-ই বলুননা কেন, এগুলো যে আমাদের জীবনের কতটা জায়গা দখল করে নিয়েছে সেটা আমরা ভালো ভাবেই উপলব্ধি করতে পারি। অথচ আমরা অনেকেই এর ইতিহাস সমন্ধে যথেষ্ট জানিনা। আসুন জেনে নিই মোবাইল ফোন আবিস্কার সম্পর্কিত কিছু তথ্য।
১৯০৮ সালে Cave Radio ধারণার উদ্ভব হয়। যেটাকে সেলুলার ফোনের জন্মসূত্র ধরা হয়। যদিও বাস্তবের মোবাইল ফোন এসেছে অনেক দেরিতে। ১৯১০ সালে প্রায় ২ বছর পর Lars Magnus Ericsson তার গাড়িতে টেলিফোন লাগিয় ফেলেন, ভ্রাম্যমান ফোন হিসেবে এটার নামই প্রথম আসে। যদিও Ericsson-এর ফোনটা ঠিক Radio Phone ছিলোনা। ভদ্রলোক তাঁর গাড়ি নিয়ে দেশময় ঘুরে বেড়াতেন এবং প্রয়োজন হলেই গাড়ি থামিয়ে ফোনের সাথে লম্বা দুইটা তার লাগিয়ে নিতেন, তারপর National Phone Network ব্যবহার করে ফোন করার কাজ সারতেন ! সেই সময়ের ইউরোপের ট্রেনগুলোতে প্রথম শ্রেনীর যাত্রীরা Radio Telephone ব্যবহারের সুযোগ পেতেন। এই সুবিধা ছিলো বার্লিন থেকে হামবুর্গ পর্যন্ত সীমাবদ্ধ। একই সময় নিরাপত্তার খাতিরে রেডিও টেলিফোন সুবিধা পেতেন বিমানের যাত্রীরাও। এ জাতীয় ফোনের ব্যাপক ব্যবহার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জার্মানী মূলত ব্যাপক প্রচলন ঘটায় । সৈন্যরা যোগাযোগের জন্যে এটাকে ব্যবহার করত।
আমরা যে মোবাইল ফোন কে চিনি তার জন্ম ১৯৭৩ সালে। আজকের বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা কোম্পানী মটরোলার হাত ধরে যাত্রা শুরু করে সেলুলার ফোন। নাম দেওয়া হয় DynaTAC 8000X। মজার ব্যাপার কি জানেন, এই ফোনটাতে কোনো ডিসপ্লে ছিলোনা। ১৯৭৩ সালের ৩ এপ্রিল মটরোলার কর্মকর্তা Dr. Martin Cooper বেল ল্যাবস-এর কর্মকর্তা Dr. Joels Engel-এর সাথে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মত মোবাইল ফোনে কথা বলেন। আর মোবাইল ফোনের ইতিহাসের সাথে জড়িয়ে যায় এই দুই বিজ্ঞানী, মটরোলা আর বেল ল্যাবস-এর নাম। অবশ্য Radio Telephone System-এর আবিস্কারক হিসেবে মার্টিন কুপার আর তাঁর গুরু Motorola Portable Communication Products-এর চীফ John F. Michel নাম US Patent-এ (Patent no. 3,906,166) লিপিবদ্ধ হয় ১৭ অক্টোবর ১৯৭৩ সালে।

COMMENTS