পৃথিবীর এমন স্থানও আছে যেখানে মৃত্যুকে অপরাধের সমান গণ্য করা হয়। অবাক সেই স্থানটির নাম সেল্লিয়া। এটি ইতালির একটি ছোট শহর। এই শহরে মৃত্যু এক...
১৯৬০ সালে পাহাড়ের কোলে অবস্থিত সেল্লিয়ার জনসংখ্যা ছিল ১৫০০। এখন এই শহরের জনসংখ্যা দাঁড়িয়েছে ৫০০ তে। যেখানে বেশিরভাগ মানুষের বয়স ৬৫ বছর বা তার চেয়ে বেশি। নতুন আইন অনুসারে বলা হয়েছে, সুস্থ থাকা শুধুমাত্র স্বাস্থ্যকর অনুশীলনের ব্যাপার নয়, মৃত্যু যেখানেই হোক অসুস্থ হয়ে যেন মৃত্যু না হয়। অসুস্থতা যাতে কোনোভাবেই কাউকে গ্রাস করতে না পারে তার জন্য সতর্ক থাকতে হবে।
শহরের মেয়র ডেভিড জিকিনেল্লা এই আইনের প্রবর্তন করেছেন। যেখানে তিনি বলেছেন, দশহরবাসীর ক্ষেত্রে অসুস্থ হয়ে মারা যাওয়া একটা দণ্ডনীয় অপরাধ। শহরবাসীরা যাতে সুস্থ স্বাভাবিক থাকেন তার জন্যই তিনি এই আইন প্রণয়ন করেছেন। এ ছাড়া যারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন তাদের কাছ থেকে ১০ ইউরো করে স্বাস্থ্য ট্যাক্স নেয়া হয়। আর যারা অসুস্থ হওয়া সত্ত্বেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না তাদের কাছ থেকে বেশি ট্যাক্স নেয়া হয়ে থাকে। মেয়র আরো জানান, ট্যাক্স নেয়ার পর থেকেই ভিড় জমে গেছে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে।
COMMENTS